ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে ইসি

  • আপডেট সময় : ০৯:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতামতের জন্য দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ টেলিভিশন, অনলাইন ও রেডিও’র জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠক চলছে। এর আগে গতকাল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাকিদের সঙ্গে বৈঠক হয়েছিলো।

বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে ইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের মতামত জানানো হবে।

গতকালের বৈঠকে সাংবাদিকরা সেনা মোতায়েনের পক্ষে এবং বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ আবার ইসির সাংবিধানিক শক্তি কঠোরভাবে প্রতিপালনের জন্য পরামর্শ দিয়েছেন।

সাংবাদিকের সঙ্গে বৈঠকের পর আগামী ২৪ আগস্ট (বৃহস্পতিবার) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করবে ইসি।

ইসির তালিকার ক্রমানুসারে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, ইন্ডিপেনডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ ‍মুহিউদ্দীন, মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর এডিটর ইনপুট তালাত মামুন, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, মোহনা টিভির বার্তা সম্পাদক মুস্তাফিজুর রহমান, এসএ টিভির বার্তা সম্পাদক শরিফুল ইসলাম, দীপ্ত টিভির বার্তা সম্পাদক মাহমুদুল করিম, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বিল্লাল হোসাইন, রেডিও টুডের বার্তা প্রধান সেলিম বাশার, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-উর-রশীদ সংলাপে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে ইসি

আপডেট সময় : ০৯:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭