ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

৬০০ শরণার্থীকে উদ্ধার করেছে স্পেন

  • আপডেট সময় : ০৯:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  স্পেনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ৬শ শরণার্থীকে উদ্ধার করেছে। ওই শরণার্থীরা মরক্কো থেকে এসেছে।

৩৬ শিশুসহ শরণার্থীদের ওই দলটি ১৫টি ছোট জাহাজে করে মরক্কো থেকে স্পেনে এসেছেন। জাতিসংঘ বলছে, এ বছর ৯ হাজারের বেশি শরণার্থী স্পেনে পৌঁছেছে। গত বছরের তুলনায় এই সংখ্যা তিনগুণ বেশি।

সাগরপথ পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, এ বছর গ্রিসের চেয়ে বেশি সংখ্যক শরণার্থী সাগরপথে স্পেনে প্রবেশ করেছে।

আইওএম আরো জানিয়েছে, এ বছরের শুরুতে লিবিয়া থেকে ইতালি পৌঁছেছে প্রায় ১ লাখ শরণার্থী। সাগরপথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় ২ হাজার ২৪২ জন।

এর আগে গত জুনে, লিবীয় উপকূলে থেকে একদিনেই প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬০০ শরণার্থীকে উদ্ধার করেছে স্পেন

আপডেট সময় : ০৯:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭