ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের

সরকার গুরুত্বপূর্ণ স্তম্ভ ‘বিচার বিভাগের ওপর আঘাত’ হানছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১২:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সরকার দুর্গতদের পাশে না দাঁড়িয়ে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার কাজে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন একটি সময়, বন্যা হয়েছে, দেশের মানুষের প্রত্যাশা ছিল সরকার পাশে দাঁড়াবে। দুর্ভাগ্যজনক যে তারা দুর্গতদের পাশে দাঁড়ায়নি, তারা ব্যস্ত হয়ে পড়েছে অবৈধ ক্ষমতাকে কীভাবে টিকিয়ে রাখবে।

শুক্রবার নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলে ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে, সবসময় দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। আমি অনুরোধ জানাব, শুধু যুব দল নয়, বিএনপির সবাই দুর্গত মানুষের পাশে দাঁড়ান।

তিনি বলেন, সরকার গণতান্ত্রিক কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ ‘বিচার বিভাগের ওপর আঘাত’ হানছে। বিচার বিভাগের ওপরে হস্তক্ষেপ করছে। দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, তাকে ধ্বংস করার জন্য সব কিছুর ব্যবস্থা করছে।

কিন্তু দেশের এই ‘দুঃসময়ে’ বিএনপি দুর্গতদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন ফখরুল।

বন্যা দুর্গত অঞ্চলের অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সেখানে মানুষ ক্ষুধার্ত, তাদের দাঁড়াবারও জায়গা নেই। আজকে ছবি এসেছে পত্রিকায়, দিনাজপুর এলাকায় মাটিও পাওয়া যাচ্ছে না, সব ডুবে গেছে। গতকাল সিরাজগঞ্জের খবর পেয়েছি, কোনো ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছায়নি। এই সরকার ব্যর্থ হয়েছে।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার গুরুত্বপূর্ণ স্তম্ভ ‘বিচার বিভাগের ওপর আঘাত’ হানছে : মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭