ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বরগুনায় শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : ১২:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • / 308
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:  বরগুনার বেতাগী শিক্ষিকাকে নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ণের দাবীতে ভোলার বোরহানউদ্দিনে উপজেলার সরকারী প্রাথমিক শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪আগস্ট) বিকাল ৩টায় উপজেলা চত্বরে দীর্ঘ লাইনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. তসলিম , শিক্ষক নেতা মো. মাহাবুবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হোসেন হাওলাদার, উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান নান্নু প্রমূখ। এ সময় আরোও বক্তব্য রাখেন শিক্ষক মো. হারুন, মো. ফিরোজ মাহমুদ, এ,কে এম ইকবাল পারভেজ, শিক্ষক চিন্তা রানী ।

শিক্ষক নেতারা বক্তবে বলেন, এ ন্যাক্কার জনক ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ঘটনাটি ঘটেছে তা আজ শিক্ষক সমাজের সামনে মুখে বলতে লজ্জা লাগছে। আমরা ধীক্কার জানাই এ ধরনের নরপশুদের। এ ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সে দিকে প্রশাসনের কঠোর নজরধারী কামনা করেন এবং শিক্ষকদের সুরক্ষা আইন প্রণয়ন করার জোরালো দাবী জানান।

মানববন্ধন সঞ্চালন করেন শিক্ষক নেতা মো. আনোয়ার হোসেন। মানববন্ধনে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরগুনায় শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১২:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭