ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ভারতের ধর্মগুরুর রায় নিয়ে সহিংসতা, নিহত ৩

  • আপডেট সময় : ০১:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ভারতের জনপ্রিয় ধর্মগুরু ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হবার পর ভারতের উত্তরাঞ্চলীয় পাঁচকুলায় সহিংসতা শুরু হয়েছে।

গুরমিত রাম রহিম সিংয়ের ক্রুদ্ধ ভক্তরা শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। দুটি রেল স্টেশনে আগুন লাগানোর খবর পাওয়া গেছে।

ভক্তরা গাড়ি ভাঙচুর করেছে এবং গণমাধ্যমের ভ্যানে আগুন দিয়েছে বলে বিবিসির রবিন সিং জানাচ্ছেন।

নিরাপত্তা বাহিনী ও ডেরা সমর্থকদের মধ্যে হিংসায় অন্তত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন, তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহতের সংখ্যা শ খানেক।

ডেরা সমর্থকদের মোকাবেলা করতে জলকামান, কাঁদানে গ্যাস আর গুলিও চালানো হয়েছে বলে আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন।

উত্তেজিত সমর্থকরা হরিয়ানার বিভিন্ন জায়গায় ভাংচুর আর অগ্নিসংযোগ করছে।
ধর্মগুরুর রায় ঘোষণার পর হাঙ্গামার আশঙ্কায় তার মূল আশ্রমস্থল সিরসায় কারফিউ

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি ও সাংবাদিক-চিত্রসাংবাদিকদের ওপরে হামলা চালানো হয়েছে।

পাঞ্জাব আর হরিয়ানা – দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই শান্তিবজায় রাখার আবেদন জানিয়েছেন।

যদিও তাকে পুলিশেরই গ্রেপ্তার করার কথা, কিন্তু অভূতপূর্ব হিংসা ছড়ানোর আশঙ্কায় তাকে নিজেদের কাছে না রেখে সরাসরি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে এখন ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় মুখ্য দপ্তরে রাখা হয়েছে। পরে তাকে হেলিকপ্টারে চাপিয়ে কোনও দূরবর্তী কারাগারে নিয়ে যাওয়া হবে।

সোমবার তার সাজা ঘোষণার কথা রয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমরিন্দর সিং মি: সিংয়ের বিপুল সংখ্যক ভক্তকে পাঁচকুলায় যেতে দেবার জন্য হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন।

দুই রাজ্যেরই রাজধানী চণ্ডীগড়।

এলাকার স্কুল ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন ও রাস্তাঘাট বন্ধ রয়েছে এবং কর্মকর্তারা জানাচ্ছেন হাঙ্গামায় গ্রেপ্তারকৃতদের জন্য শহরের তিনটি স্টেডিয়ামকে অস্থায়ী জেলখানা বানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের ধর্মগুরুর রায় নিয়ে সহিংসতা, নিহত ৩

আপডেট সময় : ০১:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭