ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ

আপাতত এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে হবে নাঃ এলজিআরডি মন্ত্রী

  • আপডেট সময় : ১২:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে তাদের নতুন ফসল ঘরে না উঠা পর্যন্ত কোন এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে হবে না।

আজ সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার প্রভাংষু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

খন্দকার মোশাররফ হোসেন বন্যার্তদের উদ্দেশে বলেন, বন্যা-দুর্যোগে আপনারা মনোবল হারাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। সরকার সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

মন্ত্রী বলেন, ফরিদপুরে এই চরাঞ্চল নিয়ে অতীতের বিএনপি-জামায়াত সরকার অনেক তালবাহানা করেছে। চর এলাকার উন্নয়নের নামে চাল-গম বরাদ্দ ছিল কিন্তু বিতরণ করা হয়নি।

তিনি বলেন, বর্তমান সরকার চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। এলাকার মানুষ যাতে সুশিক্ষিত হতে পারে সেজন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। যাতায়াত সুবিধার জন্য চরে এখন পাকা সড়ক হচ্ছে। চরাঞ্চলের মানুষ ও অন্যান্য অঞ্চলের ন্যায় সমান সুযোগ সুবিধা পাবে।

উল্লেখ্য, আজ নর্থচ্যানেল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপাতত এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে হবে নাঃ এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ১২:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭