ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিএনপির অপশক্তি দেশকে পেছনে টেনে নিতে চায়ঃ তথ্যমন্ত্রী ইনু

  • আপডেট সময় : ০৩:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনের নামে গণতন্ত্রের লাইসেন্স (বৈধতা) পেতে পারে না।
গণতন্ত্রের রাজনীতিতে অপরাধী এবং দেশবিরোধীদের কোনো স্থান নেই। গণমাধ্যমকেও এ বিষয়ে সোচ্চার হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো অজুহাতেই রাজাকার-যুদ্ধাপরাধী এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা গং নির্বাচনের নামে গণতন্ত্রের লাইসেন্স (বৈধতা) পেতে পারে না।

তথ্যমন্ত্রী আজ রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সম্মেলন কক্ষে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

পিআইবি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম যৌথভাবে এ পুরস্কার প্রবর্তন করে।

তথ্য সচিব মরতুজা আহমদ ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি-খালেদা জিয়া গংদের কারণেই এখনও একাত্তর, পঁচাত্তর ও একুশে আগস্টের খুনিরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সাম্প্রদায়িক-স্বৈরতন্ত্রের মোকাবিলা করে নিজের পথে এগিয়ে চলেছে, সবুজ, বৈষম্যমুক্ত, টেকসই, ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করছে, তখনই এই অপশক্তি দেশকে পেছনে টেনে নিতে চায়।

’তিনি বলেন, ‘এ অপশক্তিকে মোকাবিলায় গণমাধ্যমকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সমৃদ্ধ শক্তি নিয়ে তৎপর হতে হবে, আগুনসন্ত্রাসী ও রাজাকারদের দোসরদের গণমাধ্যমে চিহ্নিত করতে হবে’।

এবারের পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কারে ছয়টি ক্যাটাগরিতে সাতজন সাংবাদিক বিজয়ী হন।

বিজয়ীরা হচ্ছেন, জাতীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে জনকণ্ঠের এম শাহজাহান, টেলিভিশন ক্যাটাগরিতে ’৭১ টেলিভিশনের মোহাম্মদ মাফিজুর ইসলাম, অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে আরটিভি অনলাইনের মাইদুর রহমান রুবেল, ফটো সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর সৈয়দ আশরাফুল আলম, আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে দৈনিক গ্রামের কাগজের এস এম আরিফুজ্জামান, রেডিও ক্যাটাগরিতে যৌথভাবে রেডিও চিলমারীর মো: কামরুল হাসান পলাশ ও রেডিও পদ্মার মো: সাদী মাহমুদ।

তথ্যমন্ত্রী বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

পিআইবির মহাপরিচালক মো: শাহ আলমগীরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: মফিজুর রহমান ও এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা অনুষ্ঠানে বক্তব্য দেন।

দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তথ্যপ্রযুক্তি বিষয়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা আরো জোরদার করতে পিআইবি-এটুআই-২০১৫ সাল থেকে গণমাধ্যম পুরস্কার প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির অপশক্তি দেশকে পেছনে টেনে নিতে চায়ঃ তথ্যমন্ত্রী ইনু

আপডেট সময় : ০৩:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭