ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

কক্সবাজার শহরে বিএনপির ত্রাণবাহি ২২টি ট্রাক আটক

  • আপডেট সময় : ০৫:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার শহরে পুলিশি বাধায় আটকে পড়েছে রোহিঙ্গাদের জন্য নেয়া বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক। বুধবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল শহীদ মিনার রোড থেকে ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেছে।

জানা গেছে, কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করতে স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে মঙ্গলবার কক্সবাজার পৌঁছে বিএনপির একটি প্রতিনিধি দল। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রী ভরে বিএনপি নেতাকর্মীরা। পরে ২২টি ত্রাণবাহী ট্রাক বুধবার সকাল থেকে শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর সকাল ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল ট্রাকগুলোর আশেপাশে অবস্থান নেয় পরে পুলিশ ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণবাহী গাড়ি কোথাও যেতে পারবে না। এর পরই জেলা বিএনপি সভাপতি উখিয়া টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সদর আসনের সাবেক এমপি লূৎফর রহমান কাজল জেলা প্রশাসক কার্যাালয়ে গেলেও জেলা প্রশাসকসহ অন্যরা বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জানা যায়, জেলা প্রশাসকসহ অন্যান্যা ঊধ্বর্তন কর্মকর্তারা উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে বিদেশী কূটনৈতিকদের সাথে রয়েছেন।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাহমিলুর রহমান জানান, ব্যক্তি বিশেষের ব্যানারে ত্রাণ দেয়া যাবে না। যারা ত্রাণ দিতে চায় তাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। তবে বিএনপির বিষয়টি আমি জানি না।

এদিকে, ত্রাণবাহী ট্রাকের পাশে অবস্থান নেয়া পুলিশের এসআই আবুবকর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ত্রাণবাহী ট্রাকগুলো কোথাও যেতে না দিতে উপরের নির্দেশনা রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ত্রাণবাহি ২২টি ট্রাক শহীদ মিনার রোড়ে আটক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার শহরে বিএনপির ত্রাণবাহি ২২টি ট্রাক আটক

আপডেট সময় : ০৫:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭