ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ত্যাগ

  • আপডেট সময় : ০১:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে বাংলাদেশ সময় আজ সকালে (ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিট) ওয়াশিংটন ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওয়াশিংটন থেকে টেলিফোনে বাসসকে বলেন, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে সোমবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ১৫ মিনিট) লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনার এয়ারপোর্ট ত্যাগ করেছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। ফ্লাইটটি লন্ডন সময় আজ সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।

লন্ডনে তিনদিন অবস্থানের পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনজিএ ৭২তম অধিবেশনে যোগদানের পর ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর লন্ডন হয়ে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিলো। তবে ওয়াশিংটনে এক হাসপাতালে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় ওই তারিখ পরিবর্তন করা হয়।

শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক এ অধিবেশনে যোগদানের জন্য ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ত্যাগ

আপডেট সময় : ০১:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭