ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিমান হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ১৭ বিদ্রোহী নিহত

  • আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ আফগান সরকারের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে ১৭ বিদ্রোহী নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আফগান সরকারের বিমান বাহিনী উরুজগান প্রদেশের বারাকজাই অঞ্চলের চোরা জেলার বিদ্রোহীদের গোপন আস্তানায় হামলা চালায়। এ সময় ১৭ বিদ্রোহী নিহত ও ১০ জন আহত হয়।

গোলযোগপূর্ণ এই প্রদেশে হামলার সময় বিমান সেনারা বিদ্রোহীদের বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে। আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবান জঙ্গিরা এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। গত সপ্তাহে জঙ্গিরা একই জেলার বেশ কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জন সৈন্যকে হত্যা করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমান হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ১৭ বিদ্রোহী নিহত

আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭