ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

জন্মদিনেই নতুন জীবন শুরু, ফের ছবি করছেন অপু বিশ্বাস

  • আপডেট সময় : ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • / 1100
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  অভিনেত্রী অপু বিশ্বাসের ভক্তদের জন্য সুখবর। খুব শীঘ্রই পর্দায় ফিরছেন অভিনেত্রী। গত ১১ অক্টোবর তাঁর জন্মদিনেই নতুন এই খবর দিয়েছেন তিনি।

নিখোঁজ থাকা, প্রেম, বিয়ে, সন্তান আর সাংসারিক টানাপড়েন। তিন বছর পর নিজের আঠাশতম জন্মদিনে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি ছবির অন্যতম নায়িকা অপু বিশ্বাস। আর এর মধ্যে দিয়ে তিনি নিজেও হয়তো কিছুটা স্বস্তি পেলেন ব্যক্তিজীবনে।

গত তিন বছরে সর্বাধিক সংবাদ শিরোনাম এই নায়িকা। যদিও কিছু দিন আগে অপু অভিনীত বুলবুল বিশ্বাসের ছবি ‘রাজনীতি’ ছিল আলোচনায়। অপুর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল ছবিটিতে। নায়িকা হিসেবে তিন বছরে এটাই তাঁর একমাত্র ছবি। মনে করা হচ্ছিল শাকিব খানের সঙ্গে সাংসারিক টানাপড়েনের জন্যই অপুকে নতুন সিনেমায় কেউ সই করাচ্ছিলেন না। তবে সেই ধারণা পাল্টে গেল অপুর জন্মদিনে।

পরিচালক অপূর্ব রানা জন্মদিনের উপহার হিসেবে অপু বিশ্বাসকে সই করালেন তাঁর নতুন ছবিতে। যদিও ছবির নাম এবং নায়ক কে হবেন, তা এখনও জানা যায়নি।  অপু জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরু হচ্ছে। এখন তিনি সেই প্রস্তুতিতেই ব্যস্ত।

অপুর মন্তব্য, ‘‘জন্মদিনে এ ভাবে নতুন ছবির সারপ্রাইজ পাব, কল্পনাও করিনি। কী যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ছবির গল্পটা দারুণ। হিন্দু-মুসলমান প্রেমের সংঘাত নিয়ে সাজানো। আশা করছি দর্শকরা এই ছবিতে নতুন অপুকে খুঁজে পাবেন।’’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জন্মদিনেই নতুন জীবন শুরু, ফের ছবি করছেন অপু বিশ্বাস

আপডেট সময় : ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭