ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

কক্সবাজারে টমটমের ধাক্কায় ভারতীয় পর্যটক নিহত

  • আপডেট সময় : ০৩:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • / 386
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  বাংলাদেশে ভ্রমণে এসে লাশ হয়ে ফেরলো সন্য কুমার মুখোপাধ্যায় নামের এক ভারতীয় পর্যটক । ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় নিহত হন তিনি।

তার বাবার নাম শৈলেন্দু কুমার মুখোপাধ্যায়। তিনি ১৪/১ এসএন ব্যানার্জী লেন নিমথা নর্থ চব্বিশ পরগনা ভারতের বাসিন্দা। রোববার সন্ধ্যায় কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব নামের বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন ।

এর আগে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় রোববার দুপুর ১২টার দিকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হন তিনি। সেখানে এই ভারতীয় নাগরিকের অবস্থার অবনতি হলে তাকে এদিন বেলা ৩টায় কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব নামের বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

গত ৮ অক্টোবর তারা স্বপরিবারে বাংলাদেশী ভ্রমণ ভিসা নিয়ে আসেন। এসে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ পর্যটনের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন তারা। কক্সবাজারে এসে তারা মহেশখালী আদিনাথ মন্দিরস্থ রাখাইনপাড়ায় গিয়ে ছবি তোলার সময় বেপরোয়া ইজিবাইক তাকে ধাক্কা দেন বলে জানান স্ত্রী ভারতী মুখার্জী ।
এই ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার কথা জানান কক্সবাজার সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা ওসি রনজিত কুমার বড়ুয়ায়।

তিনি জানান, সোমবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেলে ভারতীয় দূতাবাসের চট্টগ্রাম কেন্দ্রে পাঠানো হয়েছে পর্যটক সনৎকুমারের মরদেহ। দূতাবাস কর্তৃপক্ষ সেখান থেকে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে টমটমের ধাক্কায় ভারতীয় পর্যটক নিহত

আপডেট সময় : ০৩:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭