ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

চট্টগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১

  • আপডেট সময় : ০৩:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে কারে থাকা আবু বক্কর জনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কর স্থানীয় নারকেলতলা এলাকার এস আলম বিআলম গলির মোহাম্মদ রফিকের একমাত্র ছেলে। তিনি স্নাতক শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি একটি ফোন-ফ্যাক্সের দোকান পরিচালনা করতেন। নিহত জনি তিন বোনের এক ভাই।

পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভূঁঞা জানান, রাতে গাড়িতে জ্বালানি ভরার জন্য আবু বক্করের কাজিন দিদার, কাদের, রুবেল, ইমন বের হয়েছিলেন। পতেঙ্গা মাজার গেট-মাদ্রাসা গেট এলাকায় গাড়িটি ব্রেক ফেল করে। এরপর গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছনের সিটে থাকা আবু বক্কর গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে জিইসি মোড় এলাকায় মারা যান। বাকি চারজন সামান্য আহত হন।

পতেঙ্গা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে নিহতের ময়না তদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১

আপডেট সময় : ০৩:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭