সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে পুলিশের গাড়িতে ভয়াবহ বোমা হামলা!
- আপডেট সময় : ১২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
- / 227
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে বোমা হামলায় কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা রয়েছেন।
শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
খবরে বলা হয়, খাইবার পাখতুনখয়া প্রদেশের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হায়াতাবাদের তাতারা পার্কের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্যকরে এ হামলা চালানো হয়।
হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মাদ আশরাফ নুর এবং তার নিরাপত্তারক্ষী নিহত হন।
পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নগরীর একটি হাসপাতালে নিয়ে যায়।
ওই পুলিশ কর্মকর্তা তার দফতরে যাওয়ার সময় এ হামলার শিকার হন।






















