ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

গুমকে স্বীকৃতি দিয়েছে এই সরকার : রিজভী

  • আপডেট সময় : ০১:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারি ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, গুমকে স্বীকৃতি দিয়ে তার দায় সরকার নিজেই স্বীকার করে নিয়েছে।

পৃথিবীর অন্যান্য দেশেও তো গুম হয়- জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এর মানে তিনি স্বীকার করছেন, অন্য দেশে গুম হয়, আমার দেশেও হয়।

অন্য দেশে গুম হয় বলে আমি গুম করি। সুতরাং গুমের দায় প্রধানমন্ত্রী নিজে স্বীকার করে নিলেন এবং গুমকে স্বীকৃতি দিলেন। তিনি স্বীকারোক্তি দিলেন গুম করেন। এটা অন্যায় কিছু নয়, অন্য দেশেও হয় আমার দেশেও হয়।

রিজভী বলেন, গুম রাষ্ট্রের পক্ষে থেকে করা হয়। যাদের গুম করা হয়, তারা অধিকাংশ বিরোধী দলের নেতাকর্মী, চিকিৎসক, পেশাজীবী ও সাংবাদিক। কেউ বাদ নেই গুম থেকে। যদি কেউ কোনো কারণে সরকারের স্বার্থের বাইরে কাজ করেন তাহলে তিনি গুম হন।

গুম হয় আবার তো ছাড়াও পেয়ে যায়- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, এর মানে উনি স্বীকার করে নিচ্ছেন, গুম করে রাখা হয়। স্বার্থের বিষয়টা একটা নির্দিষ্ট জায়গায় আসলে তখন ছেড়ে দেওয়া হয়। আর যখন স্বার্থের বিষয় মিলবে না তখন তিনি চির দিনের জন্য গুম হয়ে যাবে। যেমন বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সুমন চির দিনের জন্য গুম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুমকে স্বীকৃতি দিয়েছে এই সরকার : রিজভী

আপডেট সময় : ০১:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭