ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

একটি মুজিব- একটি তর্জনী আঙুল

  • আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • / 750
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবি সাকিব জামাল

তখন সাতকোটি মানুষের মনে জ্বলছিলো সুপ্ত আগ্নেয়িরির আগুন ।
চোখে বিদ্রোহী ফাল্গুন । বজ্রমুষ্টিবদ্ধ হাত । কণ্ঠে স্বাধীন সুরের গুনগুন ।
পাকিদের অত্যাচারে অতিষ্ঠ, নির্যাতিত, ক্লান্ত সকল বাঙালি বুক ভরা আশায় –
সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আর অর্থনৈতিক মুক্তির প্রত্যাশায়-
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশের অপেক্ষায়-
তাৎক্ষনিক সাড়া দিতে- সদা জাগ্রত অতন্ত্র প্রহরায়।

৭ মার্চ ১৯৭১, রেসকোর্স ময়দান, ঢাকা ।
পুরো ময়দান জনসমুদ্র । উৎসুক সব চোখ –
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশের অপেক্ষায়-
নেতা আসলেন, আঙুল উঁচিয়ে বললেন –
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা” ।

এরপর, ৯ মাস
নতুন ইতিহাস !

একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি যুদ্ধ ।
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি বিজয় ।
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি পতাকা ।
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি জাতি ।
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি মানচিত্র ।
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি বাংলাদেশ ।

এবার আমার কথা বলি –
যতবার ৭ মার্চের ভাষণ শুনেছি-
ততবারই কল্পনায় রেসকোর্স ময়দানের জনতা হয়েছি !
এই প্রজন্মের এই আমি কৃতজ্ঞ সদা –
একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে -
জন্মেই পেয়েছি প্রিয় বাংলাদেশ, প্রিয় স্বাধীনতা ।

বিডিসংবাদ/এএইচএস 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একটি মুজিব- একটি তর্জনী আঙুল

আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭