সংবাদ শিরোনাম ::
একটি মুজিব- একটি তর্জনী আঙুল
- আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
- / 750
কবি সাকিব জামাল তখন সাতকোটি মানুষের মনে জ্বলছিলো সুপ্ত আগ্নেয়িরির আগুন । চোখে বিদ্রোহী ফাল্গুন । বজ্রমুষ্টিবদ্ধ হাত । কণ্ঠে স্বাধীন সুরের গুনগুন । পাকিদের অত্যাচারে অতিষ্ঠ, নির্যাতিত, ক্লান্ত সকল বাঙালি বুক ভরা আশায় – সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আর অর্থনৈতিক মুক্তির প্রত্যাশায়- একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশের অপেক্ষায়- তাৎক্ষনিক সাড়া দিতে- সদা জাগ্রত অতন্ত্র প্রহরায়। ৭ মার্চ ১৯৭১, রেসকোর্স ময়দান, ঢাকা । পুরো ময়দান জনসমুদ্র । উৎসুক সব চোখ – একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশের অপেক্ষায়- নেতা আসলেন, আঙুল উঁচিয়ে বললেন – “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা” । এরপর, ৯ মাস নতুন ইতিহাস ! একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি যুদ্ধ । একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি বিজয় । একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি পতাকা । একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি জাতি । একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি মানচিত্র । একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - একটি বাংলাদেশ । এবার আমার কথা বলি – যতবার ৭ মার্চের ভাষণ শুনেছি- ততবারই কল্পনায় রেসকোর্স ময়দানের জনতা হয়েছি ! এই প্রজন্মের এই আমি কৃতজ্ঞ সদা – একটি মুজিবের, একটি তর্জনী আঙুলের নির্দেশে - জন্মেই পেয়েছি প্রিয় বাংলাদেশ, প্রিয় স্বাধীনতা । বিডিসংবাদ/এএইচএস


























