ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিডিয়ার বিদ্রোহের ফলে বিএনপিই লাভবান হয়েছিল : হাছান মাহমুদ

  • আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • / 339
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, একটি সদ্য সরকার গঠন করা দলকে ক্ষমতা থেকে নামানোর জন্যই বিডিআর বিদ্রোহ করা হয়েছিল। এতে কারা লাভবান হয়েছে? সরকার কিংবা আওয়ামী লীগ নয়, এই ঘটনায় যদি কারো লাভ হয়ে থাকে সেটি বিএনপি ও খালেদা জিয়ার হয়েছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিডিআর বিদ্রোহের রায়ের আরো তদন্ত হওয়া প্রয়োজন বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এমন বক্তব্যের সাথে একমত পোষণ করে ড. হাছান মাহমুদ বলেন, বিডিআর বিদ্রোহের সাথে যারা সরাসরি যুক্ত তাদের বিচার হয়েছে। এখন তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, বিডিয়ার বিদ্রোহের সাথে বিএনপির সম্পৃক্ততার ঘটনা তদন্তের জন্য কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন।

ড. মাহমুদ বলেন, খালেদা জিয়া বেলা ১২টার আগে ঘুম থেকে ওঠেন না। অথচ সেদিন তিনি সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে সকাল ৭টার মধ্যে ক্যান্টনমেন্টের বাসা থেকে কেন বের হয়েছিলেন? সেদিন খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাসায় রাত্রিযাপন করলেন না? সেদিন তারেক জিয়ার সাথে খালেদা জিয়ার বহুবার কথা হয়েছিল যা স্বাভাবিক ছিল না। কি কথা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিডিয়ার বিদ্রোহের ফলে বিএনপিই লাভবান হয়েছিল : হাছান মাহমুদ

আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭