ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর ইচ্ছা হলে আগাম নির্বাচন দেবেনঃ সেতুমন্ত্রী ওবায়দুল

  • আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দেবেন, সেটি তার এখতিয়ার। এটি নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। তবে নির্বাচনের জন্য আওয়ামী লীগ সবসময়ই প্রস্তুত।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিজয়ের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস রয়েছে। কারণ আমাদের উন্নয়ন ও অর্জন আছে। দেশের জনগণ শেখ হাসিনার সততা, দক্ষতা, যোগ্যতা ও উন্নয়নকে বেশি গুরুত্ব দেয়। দেশের অগ্রযাত্রায় তার ওপর আস্থাশীল। বিএনপির দেখানোর মতো দর্শনীয় ইতিবাচক রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নেই। এ পরিস্থিতিতে তারা আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক পিছিয়ে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। তার পরও যদি তারা কোনো অপচেষ্টা করে, তবে তাদের প্রতিহত করা হবে। গত আট বছরে তাদের ৮ মিনিটও রাজপথে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ইচ্ছা হলে আগাম নির্বাচন দেবেনঃ সেতুমন্ত্রী ওবায়দুল

আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭