ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আনিসুল হকের মত আরেকজন খুঁজে পাওয়া কঠিন : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরকে আধুনিক নগরী এবং গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না।

তিনি বলেন, ‘আনিসুল হকের মত আরেকজন খুঁজে পাওয়া কঠিন। তারপরও এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তার স্বপ্ন যেন সত্যি হয়, এ নগরীকে আধুনিক নগরীতে রূপ দিতে, গ্রিন অ্যান্ড ক্লিন সিটির স্বপ্নকে বৃথা যেতে দেবো না।’

আনিসুল হকের লাশ লন্ডন থেকে আজ শনিবার দুপুরে দেশে আসার পর তার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তার দু’চোখ ভরা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল ঢাকাকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার। দেশের অনেক বড় ক্ষতি হলো। ব্যক্তিগতভাবে আমিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আনিসুল হক সবাইকে কান্নার নদীতে ভাসিয়ে চলে গেলেন। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এমন কর্মোদ্যমী এমন পরিশ্রমি বহুমুখী প্রতিভার অধিকারী তেমন মানুষ আমি জীবনে কমই দেখেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনিসুল হকের মত আরেকজন খুঁজে পাওয়া কঠিন : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭