ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

  • আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রাম নির্মাণাধীন ভবন থেকে পড়ে আল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ৮ এপ্রিল রোববার সকাল ৮টার দিকে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়াইক্যং এলাকার নুরুচ্ছালামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের একতলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮