সংবাদ শিরোনাম ::
“আমার ছেলেদের ওপর টিয়ারশেল ছুড়লেন- এ কী করলেন”: অধ্যাপক মো. আইনুল ইসলাম
- আপডেট সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / 245
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ “আমার সামনে আমার ছেলেদের ওপর টিয়ারশেল ছুড়লেন- এ কী করলেন”- সোমবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপকালে পুলিশের উদ্দেশে এ কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আইনুল ইসলাম।
এ সময় পুলিশকে মারধর করতে নিষেধ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. আইনুল ইসলাম বলেন, পুলিশ শিক্ষার্থীদের সরে যেতে বললে তারা যায়নি। পরে তারা তাদের ধাওয়া এবং টিয়ারশেল নিক্ষেপ করলে আমি তাদের নিষেধ করি। কিন্তু পুলিশ জানায় তারা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা করেছে।




















