ক্রিকেটে ইন্ডিয়ান স্টুডেন্টস দলকে হারাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল
- আপডেট সময় : ০৫:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
- / 346
বিডিসংবাদ ডেস্কঃ প্রীতি ক্রিকেট ম্যাচে ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট (অনুর্ধ্ব-২১) দলকে ৬ উইকেটে পরাজিত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট দল।
আজ সোমবার (২৩ এপ্রিল) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার ক্রিকেট মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট দলের শ্যারন ৩৫ বল খেলে ৪৫ রান করেন। জবাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দল ১৭.৩ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রানের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হোন ভারতীয় দলের শ্যারন।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে স্টুডেন্ট এশিয়ার সেক্রেটারি ও চেয়ারম্যান সঞ্জয় বিশ্বাস ও স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিডি লিমিটেডের প্রধান নির্বাহী ড. সাইফুল ইসলামের নেতৃত্বে ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট দল বাংলাদেশে অনুর্ধ্ব ২১ প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে আসে।
ক্যাপশনঃ আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রিকেট মাঠে প্রীতি ম্যাচ শেষে ইন্ডিয়ান স্টুডেন্টস অলিম্পিক ন্যাশনাল ক্রিকেট (অনুর্ধ্ব-২১) দল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।




















