ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

  • আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সম্মানে গণভবনের সবুজ চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬ টার দিকে ইফতার মাহফিলে আসেন এবং অনুষ্ঠানস্থলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে প্রধানমন্ত্রী এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করেন।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া, মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট কালরাতে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮