ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

রাষ্ট্রপতি শুক্রবার নজরুল জন্মবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করবেন

  • আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি বিকেল তিনটায় ত্রিশালে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন।’

২৫ মে দরিরামপুর নজরুল মঞ্চে শুরু হওয়া এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন। অনুষ্ঠান শেষ হবে ২৭ মে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি।

জাতীয় কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে ইতোমধ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি শুক্রবার নজরুল জন্মবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করবেন

আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮