ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞাত পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে গেছে ফটোগ্রাফার শহীদুল আলমকে

  • আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
  • / 447
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশের রাজধানী ঢাকায় খ্যাতনামা ফটোগ্রাফার শহীদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে একদল লোক তুলে নিয়ে গেছে।

তার স্ত্রী রেহনুমা আহমেদ রাতেই এ ঘটনায় ধানমন্ডি থানায় এ অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ওই থানার ডিউটি অফিসার এস আই মহিদুল ইসলাম।

ওদিকে বাংলাদেশের বার্তা সংস্থা ইউএনবি’র ওয়েবসাইটে বলা হয়েছে যে পুলিশের গোয়েন্দা শাখা মিস্টার আলমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

ইউএনবি’র ওই সংবাদে বলা হয়, “দৃক গ্যালারীর ব্যবস্থাপনা পরিচালক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট এর চেয়ারম্যানকে রোববার রাতে গোয়েন্দারা আটক করেছে”।

সংবাদে আরও বলা হয় “ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেছেন ডিবির একটি টীম শহীদুল আলমকে চলমান ছাত্র বিক্ষোভের বিষয়ে তার কিছু ফেসবুক পোস্ট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে”।

রেহনুমা আহমেদ ও সাইদা গুলরুখসহ কয়েকজন ধানমন্ডি থানায় গেলে থানা থেকে জানানো হয় যে তারা মিস্টার আলমকে আটক করেননি।

পরে রাত একটার দিকে ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মহিদুল ইসলাম বিবিসি বাংলা’কে জানান যে তারা পরিবারের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

তিনি বলেন অভিযোগ পত্রে মিস্টার আলমকে তুলে নেয়ার সময় যে গাড়ীটির নম্বর (ঢাকা মেট্রো খ ১৫২৮৩৬) দারোয়ান রাখতে পেরেছেন সেটিও উল্লেখ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অজ্ঞাত পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে গেছে ফটোগ্রাফার শহীদুল আলমকে

আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮