ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কফি আনান আর নেই

  • আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
  • / 319
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান (৮০) শনিবার মারা গেছেন।
খুব অল্প সময় অসুস্থ থাকার পর আজ সকালে তিনি মারা যান বলে তার ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে। খবর এএফপি’র।

ঘানায় জন্ম নেয়া কফি আনান সুইজারল্যান্ডের জেভোয় মারা যান। এ শহরে তিনি বেশ কয়েক বছর ধরে পরিবারসহ বসবাস করছিলেন।

মৃত্যুর সময়ে পাশে স্ত্রী নানে, দুই সন্তান এমা ও কজো উপস্থিত ছিলেন। নানে মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুদিন তার পাশে ছিলেন।
তিনি ছিলেন সংস্থাটির প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব, যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব¡ পালন করেছেন। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।

জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকান্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ এক শোক বার্তায় সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কফি আনান আর নেই

আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮