ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হামলা চালিয়ে যাও: ঈদ বার্তায় বাগদাদি

  • আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  পশ্চিমাদের ওপর ছুরি, বন্দুক ও গাড়ি নিয়ে হামলা করতে অনুসারীদের আদেশ দিয়েছেন আইএস এর প্রধান আবু বকর আল-বাগদাদি। হতাশ না হয়ে লড়াই চালিয়ে যেতেও বলেছেন তিনি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক অডিও বার্তায় এসব বলেন তিনি। খবর এনডিটিভির।

ঈদ উপলক্ষ্যে দেয়া বার্তায় সিরিয়া যুদ্ধে বর্তমান অবস্থা এবং তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়েও কথা বলেছেন বাগদাদি। এতে বোঝা যায় বার্তাটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে। এর আগে বিভিন্ন অসমর্থিত সূত্রে বিমান হামলায় বাগদাদির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সবশেষ বার্তা দিয়েছিলেন বাগদাদি। আগের বার্তার ভাষা ব্যবহারের সঙ্গে এ বার্তাটির মিল রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বাগদাদি বলেন, ‘সিরিয়া ও ইরাক থেকে সরিয়ে দিয়ে আমেরিকা ভাবছে তারা জয়ী হয়েছে। কিন্তু আল্লাহর রাজ্য কোন এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধস্রোত তারা ঠেকাতে পারবে না।’

দুর্ভাগ্য মুসলমানদের কষ্টের রাতকে আরো গভীর করছে বলেও মন্তব্য করেন তিনি।

২০১৪ সালে ইরাক ও সিরিয়া কথিত খিলাফত গড়ে তোলে আইএস। ছড়িয়ে অনুসারীদের দিয়ে নৃশংস হামলা চালায় বিশ্বজুড়ে। তবে বর্তমানে দখলি এলাকার ৯৫ শতাংশই হারিয়েছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামলা চালিয়ে যাও: ঈদ বার্তায় বাগদাদি

আপডেট সময় : ০২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮