ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সৌদিতে মৃত্যুদন্ডের মুখোমুখি করার রিপোর্টে কানাডার প্রধানমন্ত্রীর উদ্বেগ

  • আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
  • / 342
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: সৌদি আরবে মানবাধিকার কর্মীদের মৃত্যুদন্ডের মুখোমুখি করার রিপোর্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।

সৌদি আরবের মানবাধিকার লংঘনের ঘটনার সমালোচনা করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অচালবস্থার সূত্রপাত হয়। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, কানাডা সৌদি আরবের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ রক্ষা’ করে চলবে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, আদালতে সরকার পক্ষ প্রথমবারের মতো এক নারীসহ পাঁচ মানবাধিকার কর্মীর মৃত্যুদন্ড প্রার্থনা করে। সুন্নি শাসিত সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশটি মূলত শিয়া সংখ্যাগরিষ্ঠ এলাকা। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে এই গণবিক্ষোভে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুদন্ডের রায় ভিন্নভাবে কন্ঠ রোধ করার একটি কৌশল।

ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক থাকা জরুরি।
তিনি বলেন, ‘একই সঙ্গে সৌদি আরবের মৃত্যুদন্ডে আমরা আমাদের উদ্বেগ জানাচ্ছি। আমাদের উদ্বেগ মানবাধিকার রক্ষায় এবং সারা বিশ্বব্যাপী আমাদের এই মূল্যবোধ তুলে ধরছি। ’

ট্রুডো বলেন, মানবাধিকারের পক্ষে কানাডা দৃঢ়ভাবে দাঁড়াবে।

তবে সৌদি সরকার মানবাধিকার কর্মীদের মৃত্যুদন্ডের মুখোমুখি করার বিষয়টি নিশ্চিত করেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে মৃত্যুদন্ডের মুখোমুখি করার রিপোর্টে কানাডার প্রধানমন্ত্রীর উদ্বেগ

আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮