টেস্ট ক্যারিয়ারে সেরা র্যাঙ্কিংয়ে সাকিব
- আপডেট সময় : ১২:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
- / 311
সদ্য শেষ হওয়া দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সুখস্মৃতি বলতে হাতেগোনা যে কয়টি বিষয় আছে তার মধ্যে একটি সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি। ক্রাইস্টচার্চ টেস্টে সাকিবের ওই দ্বি-শতক বাংলাদেশকে দেখিয়েছিল ম্যাচ জয়ের আশা, যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় ফল এসেছে ঠিক উল্টো। একই চিত্র ছিল ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও।
তবে দলগত ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে সুসংবাদ পাচ্ছেন সাকিব।
৬৫৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সাকিব একধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে, যেখানে রেটিং পয়েন্ট ও র্যাঙ্কিংয়ে দুটোই সাকিবের ক্যারিয়ারের সর্বোচ্চ। বিশ্বসেরা অলরাউন্ডার একধাপ এগিয়েছেন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও। সেখানে হিসেবে তার অবস্থান এখন ১৪তম।
এদিকে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪৪৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এখন আছেন দ্বিতীয় স্থানে।

























