প্রিমিয়ার ব্যাংক এর ১০৫তম উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
- / 340
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বহাদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত চার লেইন বিশিষ্ট সড়কটি আলাদাভাবে ডেডিকেট বাস লেইনসহ সড়কটির সৌন্দর্যকরণ,সবুজায়ন এবং আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এডিপি’র অর্থায়নে এ প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে ।
এ প্রকল্পের ব্যয় ধরা হয়ে হয়েছে ৭২কোটি টাকা। গত সোমবার সকালে বহাদ্দারহাটে দি প্রিমিয়ার ব্যাংক এর ১০৫তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।
দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম এফসিএমএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্ঠা মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী চসিক কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ ও শৈবাল দাশ সুমন, চাকসু’র সাবেক ভিপি মো. নাজিম উদ্দিন, মো. ইসা, মো. ফেরদৌস বক্তব্য রাখেন।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নিবার্হী কমিটি (একনেক)এ সভায় ১২৩০কোটি টাকার অনুমোদিত প্রকল্পের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়িত হবে। বহাদ্দরহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কে মিড আইল্যান্ড,রাস্তার উভয় পাশে ড্রেন,ফুটপাত,জনগণের চলাচল পথসহ সৌন্দর্যকরণ এবং আলাদা ডেডিকেট বাস লেইন ও যাত্রী সাধারণের উঠা নামা ব্যবস্থা থাকবে।
দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ শুরু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে দৃষ্টিনন্দন একটি সড়ক হিসেবে গন্য হবে বলে মেয়র উল্লেখ করেন। তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে দি প্রিমিয়ার ব্যাংক লিঃ। বেসরকারী ব্যাংকগুলো তাদের সেবার মাধ্যে ম মানুষের আস্থা অর্জন করে চলেছে। এই শাখা উদ্বোধনের মধ্যদিয়ে এই এলাকার জনগোষ্টি আধুনিক ও ডিজিটাল ব্যাংকিংয়ের সেবা পাবে বলে তিনি প্রত্যাশা রাখেন। সমাবেশের উদ্দেশ্য মেয়র আপনাদের অন্যান্য ব্যাংকে একাউন্ট থাকলেও এই ব্যাংকে একটি একাউন্ট খুলে সমৃদ্ধির পথে তাদের সাথে শামিল হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রথিত যশা ব্যাংকার ও ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী বলেন দেশের ৬০ শতাংশ মানুষ এখনও ব্যাংকিং সেবার আওতার বাইরে। আমরা তাদেরকে অচিরেই ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি।সভা শেষে বহদ্দারহাট আরাকান রোডস্থ প্রিমিয়ার ব্যাংক লি. এর ১০৫তম নতুন শাখার ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লি. এর উর্ধ্বধন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানবৃন্দ।

























