ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮
  • / 455
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘একুশে পদক’ বিজয়ী চলচ্চিত্রকার আমজাদ হোসেনের দুই পুত্রের সাথে কথা বলার পর তার চিকিৎসার দায়িত্ব নেন।’
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার দুই পুত্র সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানান। আমজাদ হোসেন গত রোববার তার নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন।
আশরাফুল আলম খোকন বলেন, ‘তাদের কাছ থেকে আমজাদ হোসেনের শারীরিক অবস্থা জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন।’ এ সময় চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক উপস্থিত ছিলেন।
পরে আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পিতার চিকিৎসার পুরো দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশে অথবা বিদেশে তার চিকিৎসার ব্যাপারে কোন রকম চিন্তা না করতে আমাদের আশ্বস্ত করেছেন।’
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আমজাদ হোসেন বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮