ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

দুবাইয়ে ৩০ পাকিস্তানি বন্দিকে মুক্ত করলেন আফ্রিদি

  • আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজ দেশ তথা পাকিস্তানের ৩০ জন লোক বন্দি দুবাইয়ে। মন মানলো না; শহিদ খান আফ্রিদি ছুটে গেলেন সেখানে। ৩০ পাকিস্তানিকে মুক্ত করলেন বুমবুম খ্যাত এই ক্রিকেটার।

এসব পাকিস্তানি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিলেন। যে কারণে জেলে যেতে হয়েছিল তাদের। আফ্রিদি হয়তো মনে করছেন, এভাবে বন্দি দশায় না থেকে দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরবেন তারা। তাই শহিদ আফ্রিদি ফাইন্ডেশনের সঙ্গে দুবাইয়ের পুলিশের সঙ্গে চুক্তি হয়। আর তাতে মুক্তি মেলে ওই বন্দিদের।

নিজের টুইটার পেজে আফ্রিদি লিখেছেন, ‘এটা শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য একটি বিশেষ অর্জন। দুবাই থেকে পাকিস্তানিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আশা করি, তাদের পরিবারে আনন্দ বয়ে আনবে।’

পাকিস্তানিদের ফিরিয়ে দিতে সম্মতি দেয়ায় দুবাইয়ের পুলিশ কর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আফ্রিদি। টুইটারে লিখেছেন, ‘দুবাইয়ের পুলিশ কর্তা লে. জেনারেল দাহি খালফান তামিম এবং ব্রিগে. মোহাম্মদ আলমুরকে আমি ধন্যবাদ জানাই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুবাইয়ে ৩০ পাকিস্তানি বন্দিকে মুক্ত করলেন আফ্রিদি

আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭