ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ থেকে হাসির অবসর

  • আপডেট সময় : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৫ সালেই জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। ঘরোয়া লিগগুলো থেকে ‘আংশিক বিদায়’ নেন তিনি। শুধু বিগ ব্যাশের খেলা চালিয়ে যান। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসরেও তাকে আর দেখা যাবে না। কারণ বিগ ব্যাশ থেকেও অবসরের ঘোষণাটা দিয়ে ফেললেন ডেভিড হাসি।

গত দুই মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন হাসি। ২০১৫-১৬ মৌসুমে তার অধীনে দলটি ফাইনালে খেলেছিল। কিন্তু সিডনি থান্ডারের কাছে হেরে যাওয়ায় শিরোপা স্বপ্ন ভেঙে যায় তাদের।

এবারের মৌসুমে স্টার্সের সময়টা ভালো যাচ্ছিল না। সেমিফাইনালে পার্থ স্কোরচার্সের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মেলবোর্ন স্টার্স। এরপরই বিগ ব্যাশ থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেন স্টার্সের অধিনায়ক হাসি। টুইটারে তা জানিয়ে দেন সবাইকে।

ডেভিড হাসির ভাষায়, ‘সিদ্ধান্তটা নিয়েই ফেলেছি। গত রাতেই ছেলেদের সঙ্গে তা নিয়ে আলোচনা করেছি। আপনি যা করতে চান, তা হয়তো পুরোটা পারবেন না…। এই মুহূর্তে আমি এটা (অবসর) নিয়ে খানিকটা আবেগপ্রবণ।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিগ ব্যাশ থেকে হাসির অবসর

আপডেট সময় : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭