ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট সময় : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের বিজয় উৎসবে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ৩টার কিছু পরে অনুষ্ঠানের মঞ্চে আসেন তিনি।

শেখ হাসিনা অনুস্থানস্থলে উপস্থিত হলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায় নেতা-কর্মী সমর্থকরা। একাদশ সংসদ নির্বাচনে বিজয় উদযাপনে আওয়ামী লীগ এই বিজয় উৎসব আয়োজন করেছে।

উৎসব ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে নেতা-কর্মীরা। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা যোগ দেন অনুষ্ঠানে। দুপুরের আগেই ভরে যায় অনুষ্ঠানস্থল। নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছে সমাবেশে যোগ দিতে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯