ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিদায় বেলায় ওয়ার্নারের পরামর্শ

  • আপডেট সময় : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডেভিড ওয়ার্নার। কনুইয়ের ইনজুরির কারণে বিপিএল খেলা হচ্ছে না তার। শনিবার শেষ ম্যাচ খেলেছেন তিনি।

আগামীকাল দেশে ফিরে যাবেন। তাই ম্যাচ শেষে সিলেট সিক্সার্স অধিনায়ক জানান, বিপিএলের মতো টুর্নামেন্টে তাকে খেলার সুযোগ করে দেয়ায় বিসিবির কাছে যথেষ্ট কৃতজ্ঞ তিনি।

রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের সর্বশেষ ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওয়ার্নার বাংলাদেশের দর্শকদেরও প্রশংসা করেন। সিক্সার্স দলপতি বলেছেন, ‘এখানকার দর্শকেরা অসাধারণ। আমি বিসিবির কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমাকে এখানে নিয়ে আসার এবং খেলার সুযোগ করে দেয়ার জন্য। আশা করি, আমার দল সামনে আরো ম্যাচ জিততে পারবে।’

যাওয়ার আগে দলকে পরামর্শ দিয়ে গেছেন ওয়ার্নার। বলেছেন, ‘ইনিংসের শেষ পর্যন্ত বোলিং করার মানসিকতা সৃষ্টি করতে হবে ক্রিকেটারদের। আমাদের অবশ্যই কিছু বিষয় ঠিক করতে হবে, তার মধ্যে একটি হলো অবশ্যই শেষ পর্যন্ত বোলিং করা। সবাই অধিনায়ককে সব সময় দেখে না। ছেলেরা সর্বোচ্চটা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদায় বেলায় ওয়ার্নারের পরামর্শ

আপডেট সময় : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯