ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

‘মনে করিয়ে দিলাম’

  • আপডেট সময় : ০৮:৩৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীরমুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার সকালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে গীতিকার কবীর বকুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর বাড্ডায় আফতাব নগরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর আগে গত ২ জানুয়ারি সকালে আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি ছবি দিয়ে লিখেছিলেন, ‘আমাকে যেন ভুলে না যাও… তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।’

তিনি স্ট্যাটাসের শেষে দেশের লাল-সবুজ একটি পতাকার ছবিও জুড়ে দেন।

এর আগে গত ১৬ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহমেদ ইমতিয়াজ বুলবুল লিখেছিলেন, ‘একটি ঘরে ছয় বছর গৃহবন্দী থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্যভাবে অসুস্থ। আমার হার্টে আটটা ব্লক ধরা পড়েছে। এখন ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় গৃহবন্দী থাকি, একমাত্র সন্তানকে নিয়ে। এ এক অভূতপূর্ব করুণ অধ্যায়।’

দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। হার্টে ব্লক ধরা পড়ায় গতবছর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার অস্ত্রোপচারও করা হয়েছিল।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলকে সকাল সোয়া ছয়টার দিকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

১৯৭১ সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মনে করিয়ে দিলাম’

আপডেট সময় : ০৮:৩৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯