ব্রাজিলে এখন অবসর গ্রহনের বয়স ৬৫!
- আপডেট সময় : ০২:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
- / 237
বিডিসংবাদ ডেস্কঃ ব্রাজিলে এখন নারী ও পুরুষ কর্মীদের জন্য অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণের কথা ভাবছে।
এ অবস্থায় পেনশন ব্যবস্থা সংস্কারের বিল নিয়ে কংগ্রেসের বিভিন্ন নেতা, রাজ্য সরকার ও মেয়রদের সঙ্গে আলোচনা করছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো দেশের দুর্বল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এ পরিকল্পনা বাস্তবায়নে বেশকিছু উপায় নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, এর মধ্যে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি অন্যতম।
বর্তমান নিয়ম অনুযায়ী, সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় কমপক্ষে ১৫ বছর অর্থ জমা করলে ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করতে পারেন পুরুষ কর্মীরা, নারীদের জন্য যা ৬০ বছর। তবে কোনো পুরুষ কর্মী যদি ৩৫ বছর পর্যন্ত সামাজিক নিরাপত্তা তহবিলে অর্থ জমা করেন, তাহলে তারা যেকোনো সময় অবসর গ্রহণ করতে পারেন তিনি। নারী কর্মীরা এ সুবিধা পেতে চাইলে তাদের ৩০ বছর পর্যন্ত অর্থ জমা করতে হয়।
পেনশন ব্যবস্থা সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় কর্মীদের অবশ্যই সর্বনিম্ন ২০ বছর পর্যন্ত অর্থ জমা করতে হবে।
ব্রাসিলিয়ায় অর্থ মন্ত্রণালয়ের বাইরে সমবেত সাংবাদিকদের উদ্দেশে সামাজিক নিরাপত্তা ও শ্রম মন্ত্রণালয়ের সচিব রোজারিও মারিনহো অবসরের বয়স পরিবর্তনে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিসংবাদ/এএইচএস






















