ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণ : ১০দিন আগেই সতর্ক করেছিল পুলিশ

  • আপডেট সময় : ০৫:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ইস্টার সানডের দিনে রক্তাক্ত হয়ে উঠেছে শ্রীলঙ্কা। স্থানীয় সময় সকাল পৌনে নয়টা নাগাদ তিনটি গির্জা ও বিলাসবহুল হোটেলে পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো। ইতিমধ্যেই নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

কিন্তু এ ঘটনার পেছনে দায়ী কারা এখন পর্যন্ত তা স্পষ্ট হয়নি। তেমনি এ ঘটনায় কারা টার্গেটে ছিল তাও স্পষ্ট করতে পারেনি কেউই। তবে এমন ঘটনা যে ঘটতে পারে সে আশঙ্কার কথা নাকি আগেই জানিয়েছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান।

জানা গেছে, পুলিশপ্রধান পুজুথ জয়সুন্দর শীর্ষ কর্তাদের আত্মঘাতী হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন। ১০ দিন আগেই তিনি তার এ আশঙ্কার কথা জানিয়েছিলেন। বলা হয়েছিল দেশের প্রধান গীর্জাগুলোকে টার্গেট করে আত্মঘাতী হামলা হতে পারে।

এ আশঙ্কার কথা জানানোর পরেও এ ধরনের একটি ঘটনা কেন এড়ানো গেল না, তাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণ : ১০দিন আগেই সতর্ক করেছিল পুলিশ

আপডেট সময় : ০৫:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯