ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা

  • আপডেট সময় : ০৬:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার গির্জা এবং অভিজাত হোটেলসহ মোট আটটি স্থানে সিরিজ বোমা হামলার রেশ না কাটতেই এবার হামলার শিকার হয়েছে দেশটির মসজিদসহ মুসলমানদের বিভিন্ন স্থাপনা। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সোমবার চালানো এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত ৫ জন আহত হয়েছে।

এসব হামলার সত্যতা নিশ্চিত করে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেছেন, এ দিন স্থানীয় সময় ভোরে আমপারার পুত্তালুম এলাকার একটি মসজিদ এবং চারটি দোকানসহ বেশ কয়েকটি গাড়িতে সিংহলি বৌদ্ধরা হামলাটি চালায়। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।’

তিনি আরো জানান, মসজিদ ও দোকানে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আমরা আশা করছি, খুব শিগগিরই এর সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।’

এর আগে রোববার রাতে শ্রীলঙ্কার পুত্তালুম জেলায় একটি মসজিদে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া বান্দারাগামা এলাকায় মুসলিম মালিকানাধীন দুটি দোকানে আগুন লাগিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা

আপডেট সময় : ০৬:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯