ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি সাংবাদিকদের

  • আপডেট সময় : ০৮:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীর উপর পুলিশের নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাহার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  আজ শনিবার শাহবাগে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, এটিএন নিউজের দুই সংবাদকর্মীর ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে বক্তব্য দিয়েছেন, তাতে পুলিশ সদস্যরা উসকানি পাবেন।

এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা প্রশ্ন তোলেন, সাংবাদিক নির্যাতন করলে পুরস্কৃত হওয়া যায় কি না? অভিযুক্ত পুলিশকে সাময়িক প্রত্যাহারের নামে ‌‌‌‘জামাই আদরে’রাখারও সমালোচনা করেন তিনি।

মানবন্ধনে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, এটিএন নিউজের মুন্নী শাহা, ক্রাইম রিপোর্টার এসোসিয়েশন্স-এর সভাপতি আবু সালেহ আকন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই পর্যন্ত সাংবাদিকদের উপর পুলিশের সকল নির্যাতন ও হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, এটা স্বাভাবিক। আপনারা দুজন বন্ধু যদি একসঙ্গে চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায়। এই ধরনের একটা কিছু হয়েছে’।

গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শমসেরনগরে শাহ তোরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি সাংবাদিকদের

আপডেট সময় : ০৮:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭