ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে নামবে পুলিশ : ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা প্রতিরোধে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার আরো বলেন, শুধু সরকার-স্বাস্থ্যবিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য সবার সচেতন হতে হবে। পাশাপাশি নিজের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।

পুলিশ লাইনস এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস মশার লার্ভা পেয়েছে জানিয়ে তিনি বলেন, ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপির ৫০ হাজার সদস্যকে এ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। অনুষ্ঠানের শেষে কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে নামবে পুলিশ : ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯