ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশে ফিরেছেন ১,১৬,৬৯৫ হাজি

  • আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ফিরতি হজ ফ্লাইট শেষ হয়েছে। হজ পালন শেষে দেশে ফিরেছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৫ জন বাংলাদেশি হাজি। এ বছর পবিত্র হজ পালন করতে এসে মারা গেছেন ১১৭ জন যার মধ্যে ১০০ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের বিজি ৩৬৭৬ ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি ছিল হজের শেষ ফিরতি ফ্লাইট।

গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয় পবিত্র হজ। এবছর সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ৫৯৮টি এজেন্সির মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন ১ লাখ ২৭ হাজার ১৫২জন বাংলাদেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরেছেন ১,১৬,৬৯৫ হাজি

আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯