ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাংবাদিক লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : আইজিপি

  • আপডেট সময় : ১২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহবাগে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার বিকেলে শরীয়তপুর পৌরসভার পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশ ও কমিউনিটি পুলিশের সঙ্গে সকলকে সম্পৃক্ত হতে হবে। তাহলে জঙ্গিবাদ নির্মূলসহ মাদক ও জুয়া বন্ধ হবে। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিরা ছাত্র-ছাত্রীদের ব্রেনওয়াশ করে তাদের মাঝে জঙ্গি চিন্তা-ভাবনা ঢুকিয়ে দেয়। তাই অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের মাঝে পরিবর্তন দেখলে শিক্ষক কিংবা পুলিশের সাহায্য নিতে হবে।

আইজিপি বলেন, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে বড় বড় রাজনৈতিক নেতা হয়েছে। বড় বড় সরকারি চাকরিজীবী হয়েছেন। আমিও এ বিদ্যালয়ের ছাত্র।

এসময় জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার, শরীয়তপুর সদর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার ও পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ শহীদুল্লাহ, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মহাসচিব (কল্যাণ ও পুর্বাসন) মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতাল কর্মসূচিতে শাহবাগ মোড় থেকে একজনকে আটক করে শাহবাগ থানা নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এক পর্যায়ে ফুটেজ নেয়ার সময় পুলিশ এটিএন নিউজের ক্যামেরাপারসন আবদুল আলিমের ওপরে হামলা চালায়। পরে টেলিভিশনটির প্রতিবেদক কাজী এহসান তাকে উদ্ধার করতে গেলে পুলিশ সদস্যরা দুইজনকেই মাটিতে ফেলে লাথি মারেন ও পেটাতে থাকেন। আহত ওই দুই সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : আইজিপি

আপডেট সময় : ১২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭