ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চলে গেলেন অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু

  • আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হুমায়ূন সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সাধুকে তিন দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকী লিখেছেন, ‘তুই সময় দিছিলি আমাদের তৈরি হওয়ার। আমরা হয়তো তৈরিও হইছিলাম। কিন্তু মানুষ বোধ হয় কখনোই প্রিয়জনের বিদায়ের জন্য তৈরি হইতে পারে না রে, সাধু!’

আজ বাদ জুমা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে অনুষ্ঠিত হবে হুমায়ূন সাধুর জানাজা। রহিম মেটাল জামে মসজিদের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

চট্টগ্রামে জন্ম নেয়া হুমায়ুন সাধু ঢাকায় এসে এক পর্যায়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান। পাশাপাশি লিখতেন, অভিনয়ও করতেন। ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন হুমায়ূন সাধু।

নিজের শরীর ছিল খর্বাকার। এই জীবনের অভিজ্ঞতা নিয়েই লিখেছেন ‘ঊন-মানুষ’ টেলিফিল্মের গল্প। একজন বামন মানুষকে হেয় করা, তাকে নিয়ে সবার তিরস্কার, সমাজে টিকে থাকার কঠিন বাস্তবতা—এসব নিয়েই গল্প। নিজেই অভিনয় করেন সেই চরিত্রে। দারুণ প্রশংসিত হয় টেলিফিল্মটি।

এছাড়া বছর দুই আগে তার অভিনীত ও পরিচালিত ‘চিকন পিনের চার্জার’ নাটকটি ব্যাপক আলোচিত হয়।

২ অক্টোবর শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে স্ট্রোকের অপারেশনের জন্য ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে আবারো অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় সাধুকে। সেখান থেকে আর ফেরেননি এই নাট্যকার, অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলে গেলেন অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু

আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯