ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ : মুখে কালো কাপড় বেঁধে সহপাঠীদের প্রতিবাদ

  • আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সহপাঠী ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবারও ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা- ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং তাদের সহপাঠীর প্রতি ন্যায় বিচার নিশ্চিতে বিভিন্ন স্লোগান লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা এলাকায় রবিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয় দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওএসসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর সহপাঠীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তাকে অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সহপাঠীদের সাথে যোগাযোগ করেন। মধ্যরাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ধর্ষণের এ খবর ছড়িয়ে পড়ার পর সোমবার দিনব্যাপী উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি শাহবাগ মোড়েও অবস্থান নেন তারা। পরে ধর্ষকদের গ্রেপ্তারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেন শিক্ষার্থীরা।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ : মুখে কালো কাপড় বেঁধে সহপাঠীদের প্রতিবাদ

আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০