ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শুধু নিষেধাজ্ঞা দিয়েই থেমে গেলেন ট্রাম্প!

  • আপডেট সময় : ০৬:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন বলে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেছেন। ট্রাম্প ইরানের ক্ষপণাস্ত্র হামলা হজম করে ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকালে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট তার ঘোষণায় ইরানের প্রতিশোধমূলক কঠোর হামলাকে অতি সাধারণ ব্যাপার বলে তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, “ইরানের হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি এবং মার্কিন ঘাঁটিরও খুব সামান্যই ক্ষতি হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যথাসময়ে সতর্ক সংকেত বেজে ওঠার কারণে মার্কিন ঘাঁটিগুলোর সেনারা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি।

ট্রাম্প এমন সময় এমন নিষ্ক্রিয় প্রতিক্রিয়া দেখালেন যখন এর আগে তিনি হঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান কোনো মার্কিন স্থাপনায় হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে। এমনকি তিনি ইরানের ৫২টি স্থাপনা চিহ্নিত করার কথা উল্লেখ করে বলেছিলেন, এটি কোনো হুঁশিয়ারি নয় হুমকি। অর্থাৎ ইরান হামলা চালানোর সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনী তেহরানের ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বাস্তবে তার কিছুই করলেন না ট্রাম্প।

এছাড়া, ট্রাম্প এমন সময় মার্কিন বাহিনীর ‘সামান্য’ ক্ষতি হয়েছে বলে দাবি করলেন যখন ইরাকের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দু’টি মার্কিন সামরিক ঘাঁটির মারাত্মক ক্ষয়ক্ষতি ও বহু সন্ত্রাসী সেনা হতাহত হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বুধবার ভোররাতে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত ও ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গতকাল বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানায়। জেনালের সোলাইমানিকে গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুধু নিষেধাজ্ঞা দিয়েই থেমে গেলেন ট্রাম্প!

আপডেট সময় : ০৬:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০