ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শর্ত ছাড়াই ইরানের সাথে আলোচনায় রাজী যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ইরানের সাথে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসঙ্ঘে দেয়া এক চিঠিতে যুক্তরাষ্ট্র কাসেম সোলাইমানিকে হত্যার যুক্তি তুলে বলেছে নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে।

সোলাইমানি হত্যার জবাবে গত মঙ্গলবার ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরান। যদিও এতে আমেরিকান সৈন্যদের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।

ইরানও জাতিসঙ্ঘে বলেছে, নিজেদের রক্ষার জন্যই এ মিসাইল হামলা চালানো হয়েছে।

চিঠিতে কী বলা হয়েছে?
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক চিঠিতে জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে তৈরি আছে।

যুক্তরাষ্ট্রের চিঠিতে বলা হয়, সোলাইমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল।

জাতিসঙ্ঘ সনদের ৫১ ধারায় বলা হয়েছে, কোনো রাষ্ট্র যদি নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নেয় তাহলে সেটি দ্রুত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।

চিঠিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য এবং স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেবে।

অন্যদিকে জাতিসঙ্ঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে।

জাতিসঙ্ঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না।

মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

“এই অভিযান ছিল সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ। এর মাধ্যমে সামরিক ছাড়া কোনো বেসামরিক মানুষ এবং তাদের সম্পদের কোনো ক্ষতি হয়নি,” চিঠিতে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শর্ত ছাড়াই ইরানের সাথে আলোচনায় রাজী যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০