ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

সাংবাদিক আরিফুলের মুক্তি ও দায়ীদের শাস্তি দাবী বিএফইউজে-ডিইউজে’র

  • আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুড়িগ্রামে ‘বাংলা ট্রিবিউন’ পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর ঘটনায় তীব্র ক্ষোভ, বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃব্ন্দৃ।

এক যুক্ত বিবৃতিতে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ ও ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সাংবাদিক আরিফুল ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার পাশাপাশি তাকে নির্যাতনের সঙ্গে জড়িত কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে অনতিবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে রাতের অন্ধকারে বাসা থেকে তুলে এনে বিবস্ত্র করে নির্যাতন এবং বানোয়াট মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনা সাংবাদিক সমাজকে স্তম্ভিত করেছে। একজন সরকারি কর্মকর্তা কি করে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য এতটা ঘৃণ্য পথ বেছে নিতে পারেন তা দেশের বিবেকবান মানুষের সঙ্গে সর্বস্তরের সাংবাদিকদের কাছে এক বড় প্রশ্ন। কোন সভ্য সমাজে এটা কল্পনাও করা যায় না।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জেলা প্রশাসক সুলতানা পারভিনসহ সাংবাদিক আরিফুলকে নির্যাতনের সঙ্গে জড়িত সকলকে ফৌজদারি অপরাধে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। প্রেস রিলিজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক আরিফুলের মুক্তি ও দায়ীদের শাস্তি দাবী বিএফইউজে-ডিইউজে’র

আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০