ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

আজ ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন তাপস

  • আপডেট সময় : ০৩:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
  • / 431
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামীকাল শনিবার দায়িত্ব গ্রহণ করবেন।

আগামীকাল অপরাহ্নে দায়িত্ব গ্রহণ শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিকেল ৩টায় অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন।

তিনি জানান, সারাদেশে করোনাভাইরাসের মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে বর্তমান সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে মেয়র হিসেবে শপথ নেন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ফলে আগামীকাল ১৬ মে সাঈদ খোকনের মেয়াদ শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন তাপস

আপডেট সময় : ০৩:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০